মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ - News Details - NPIUB, North Pacific International University of Bangladesh

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ

March 29, 2026

News Image
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চের তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এ সভাটি অনুষ্ঠিত হয় ২৯ মার্চ ২০২৬ তারিখে।
বিশ্ববিদ্যালয়ের বাস্তা, সিংগাইর, মানিকগঞ্জ ক্যাম্পাসের কক্ষ নং-১৫০৫ (৬ষ্ঠ তলা)-এ অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জি. শামসুর রহমান। বিশিষ্ট বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মোঃ ইদরীস আলী। এছাড়া আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ ফরমুজুল হক সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, আলোচনা সভাটি জাতীয় সংগীত পরিবেশন এবং সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয়। বক্তারা মহান স্বাধীনতা দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর, সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্যগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক গম্ভীর ও দেশাত্মবোধক পরিবেশের সৃষ্টি হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দেশপ্রেমের চেতনাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Author Image
Md. Tanvir Rahman
Technical Officer, Dept. of CSE, NPIUB

© 2025 NPI University of Bangladesh.