এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১ম সমাবর্তন ২০২৫: দেশের বরেণ্য অতিথিবৃন্দের অংশগ্রহণে মহাসম্মানিত আয়োজন। - News Details - NPIUB, North Pacific International University of Bangladesh

এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের ১ম সমাবর্তন ২০২৫: দেশের বরেণ্য অতিথিবৃন্দের অংশগ্রহণে মহাসম্মানিত আয়োজন।

November 27, 2025

News Image
এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ (North Pacific International University of Bangladesh) আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত ১ম সমাবর্তন ২০২৫।
এই স্মরণীয় আয়োজনকে মর্যাদাপূর্ণ করে তুলতে দেশের শীর্ষস্থানীয় বিদ্বৎজন, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ও সম্মানিত অতিথিবৃন্দ -

অনুষ্ঠানের সভাপতি_
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও এই বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক সানুগ্রহ মনোনয়নক্রমে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা
জনাব ফরিদা আক্তার


সমাবর্তন বক্তা_
বিশিষ্ট সমাজসেবক ও সিআরপি সাভারের চীফ কো-অর্ডিনেটর
ড. ভ্যালেরি অ্যান টেইলর


কনভোকেশন থিম স্পিকার_
বিশিষ্ট শিক্ষাবিদ
অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ


গেস্ট অব অনার_
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান
অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ


গেস্ট অব অনার_
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য
অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন


গেস্ট অব অনার_
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সম্মানিত সভাপতি
ড. মো. সবুর খান

গ্রাজুয়েটদের জন্য স্মরণীয় এক দিন-
এই সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রদান করা হবে তাদের বহুল প্রতীক্ষিত অরিজিনাল সনদ, যা তাদের জীবনের অনন্য একটি অর্জন হিসেবে ইতিহাস হয়ে থাকবে।

এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ জানায়—
“প্রথম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা, একাডেমিক মান ও আন্তর্জাতিকমানের শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।”

📅 সমাবর্তন অনুষ্ঠান-
তারিখ: ২৯ নভেম্বর ২০২৫
স্থান: ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা।
Author Image
Tanvir Rahman
Technical Officer, Dept. of CSE, NPIUB.

© 2025 NPI University of Bangladesh.